ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত পলাতক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এম এ মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই দিনের মাথায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের লেদা ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় সাকিবুল হাসান (২০) নামে এক যুবককে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ থানার পশ্চিম হ্নীলা এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাকিবুল হাসান কিশোরীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে এপিবিএন।
উদ্ধার হওয়া কিশোরী পারভীন (১৫) লেদা ক্যাম্পের এ/এলএমএস ব্লকের বাসিন্দা। তার বাবার নাম সামশু আলম।
এপিবিএন সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুরে রঙ্গীখালী নামারপাড়া এলাকা থেকে কিশোরীকে অপহরণ করা হয়। পরে অপহরণের খবর পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেন।
ক্যাম্প সিআইসি শাহরিয়ার বিন মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শাহীন হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান চালায়। এ সময় কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত পালিয়ে যায়।
উদ্ধারের পর কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি নেওয়া হয়। আদালত পরবর্তীতে কিশোরীকে তার বাবার জিম্মায় দেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কক্সবাজারের সংশ্লিষ্ট আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত সাকিবুল হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে