ঢাকা | বঙ্গাব্দ

তানোর চেকপোস্টে পুলিশের জালে ফেন্সিডিল—১১৫ বোতলসহ পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
তানোর চেকপোস্টে পুলিশের জালে ফেন্সিডিল—১১৫ বোতলসহ পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, রাজশাহী :

রাজশাহীর তানোরে যৌথ অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিলসহ এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করেছে তানোর থানা পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালীন এ ঘটনা ঘটে।
তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে চালক ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
তানোর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না