ঢাকা | বঙ্গাব্দ

হাতকড়া পরা অবস্থায় প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
হাতকড়া পরা অবস্থায় প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল। তবে প্যারোলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নিতে পারেননি তিনি।


 জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রামে এ ঘটনা ঘটে।রাশেদুল ইসলাম রাসেল ওই গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, রাশেদুল ইসলাম রাসেলের  মা রহিমা বিবি মারা যাওয়ার পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

পরে কর্তৃপক্ষ তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
প্যারোলে মুক্তির পর পুলিশি পাহারায় তাকে বাড়ির দিকে নেওয়া হলেও নানা কারণে তিনি মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। এ সময় তার হাতে হাতকড়া ছিল। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

রাশেদুল ইসলাম রাসেল জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের  সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় তিনি কারাগারে রয়েছেন।

জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন,রাশেদুল ইসলাম রাসেল প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিতে গিয়েছিলেন এবং পুরো সময় পুলিশের পাহারায় ছিলেন।জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ