ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে খুঁটি অপসারণের ঘটনায় জব্দ মোটরসাইকেল তদন্তের আগেই ছাড়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
ঈশ্বরগঞ্জে খুঁটি অপসারণের ঘটনায় জব্দ মোটরসাইকেল তদন্তের আগেই ছাড়ার অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব বিজ্ঞাপন ব্যবস্থাপক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে অনুমোদন ছাড়া বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও স্থানান্তরের অভিযোগে জব্দ করা একটি মোটরসাইকেল তদন্ত শেষ হওয়ার আগেই থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও অসন্তোষ।

গত শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের ধ্বংসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের অনুমোদন ছাড়াই রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে একটি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর ও লাইন সংযোগের কাজ করছিল একটি চক্র। বিষয়টি জানতে পেরে সাংবাদিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্টরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে একটি ডিসকভার মোটরসাইকেল ও খুঁটি অপসারণের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই মুকুল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও সরঞ্জামগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। তবে জব্দের পরদিনই মোটরসাইকেলটি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাদের প্রশ্ন, বিদ্যুতের খুঁটি অনুমোদন ছাড়া স্থানান্তরের মতো একটি ঘটনায় জব্দ করা যানবাহন তদন্ত শেষ হওয়ার আগেই কীভাবে মালিকের কাছে ফেরত দেওয়া হলো।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই মুকুল সরকার বলেন, “বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। পরবর্তীতে মোটরসাইকেলের মালিক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় এসে ওসি স্যারের সঙ্গে কথা বলে গাড়িটি নিয়ে যান।”

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, “বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট এজিএমের সঙ্গে যোগাযোগ করে জব্দকৃত মোটরসাইকেলটি মালিককে ফেরত দেওয়া হয়েছে।”

ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম কাউসার মোহাম্মদ উমর ফারুক জানান, বৈদ্যুতিক খুঁটি অপসারণের ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অনুমোদন ছাড়া রাতে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের চেষ্টা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা এবং ঘটনাস্থল থেকে সংশ্লিষ্টদের পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তদন্তাধীন ঘটনায় জব্দ করা মোটরসাইকেল ও সরঞ্জাম দ্রুত ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়