ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসল করতে গিয়ে একই সঙ্গে ৫জন শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসল করতে গিয়ে একই সঙ্গে ৫জন শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(স্টাফ  রিপোর্টার)       মোঃ রনি  রজব 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।(শুক্রবার, ২৮ আগস্ট) দুপুর ১ টা ৩০ মিনিটে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পরে জানানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ