ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরের বিভিন্ন স্থানে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
গাজীপুরের বিভিন্ন স্থানে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

মোঃ মিন্টু মিয়া, স্টাফ রিপোর্টার।

বিত্র মাহে রমজান মাসে গাজীপুরের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে চাল, ডিম, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
এই অভিযানে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাজীপুর, পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার, র্যাব ১ এর লেফটেন্যান্ট কমান্ডার মো নাফিজ বিন জামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু