ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ সুপারে নির্দেশে ডিবির বিশেষ অভিযানে আর্থিক সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
পুলিশ সুপারে নির্দেশে ডিবির বিশেষ  অভিযানে আর্থিক সাইবার অপরাধে  নাহিদ গ্রেফতার। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
২১-০৮-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম নওগাঁ সদর  থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।  বিশেষ অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাহিদ নামক এক ব্যাক্তি তার বাড়িতে মোবাইলের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ উপায়ে বিকাশ ও নগদের মাধ্যমে   আইন বহির্ভূত ডলার ই- ট্রানজেকশন করছে। 

উক্ত সংবাদের ভিত্তিতে  অভিযানিক টীম আসামি নাহিদ ( ২৯) পিতা গোলাম হোসেন মাতা মোছা: নাজমা বেগম সাং বক্তারপুর থানা জেলা নওগাঁ এর বাড়িতে গেলে নাহিদ পালানোর চেষ্টা করে।  তাকে আটক করে তার হাতে থাকা মোবাইল বিশ্লেষণ করে দেখা যায় যে, www.textverified.com ও wePhone এ্যপ ব্যাবহার করিয়া ভুয়া মোবাইল নাম্বার দিয়ে ভুয়া জিমেইল আই ডি তৈরি করে অবৈধ উপায়ে তার নিজ বিকাশ একাউন্টে  ডলার  ই-ট্রানজেকশন করে তথ্য পাওয়া যায়। 

আসামি নাহিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সাইবার  সুরক্ষা আইন,২০২৬ এ মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ