স্টাফ রিপোর্টার ।
৭ ই জুন রোজ রবিবার সকাল ১০ টার সময় রাজৈর উপজেলা প্রশাসন ও রাজৈর পৌরসভার আয়োজনে রাজৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ একরামুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বর্ণাঢ্য রালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের কার্যক্রম শুরু হয়।
গতকাল ৬ ই জুন আবহাওয়া প্রতিকুলে না থাকার কারণে আজ ৭ ই জুন রোজ রবিবার এই কার্যক্রম শুরু হয়।
এবিষয়ে প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের বাড়ির আশপাশের ঝোপঝাড়, ময়লা আবর্জনা, ডাবের অর্ধেক খোশা, ভাঙ্গা মাটির পাতিল, ছোট ছোট নরদোমা, ড্রেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে অবহিত করেন।
তিনি আরো বলেন এই সমস্ত নোংরা আবর্জনায় ডেঙ্গু মশা বংশ বিস্তার করে। বর্তমান সরকার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সকল সরকারী ও বেসরকারী অফিস সমূহ কে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নির্দেশ প্রদান করেছেন। সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল উপজেলায় পরিষ্কার
পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।
এসময় পৌরসভার সচিব, পৌরসভার ইন্জিনিয়ার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা জামায়াতের আমির ঝোপঝাড় কেটে ও মশা নিধনের জন্য ড্রেনে মশা মারার বিষ প্রয়োগ করে দিবসের তাৎপর্য তুলে ধরে।
উক্ত দিবসে উপস্থিত ছিলেন রাজৈর পৌরসভার প্রোকৌশলী কামরুজ্জামান রাজৈর উপজেলা সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শোয়েব হোসেন,
রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, উপজেলা জামায়াতের আমির মোঃ মোশারফ হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ও পৌর সভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
দৈনিক চেতনার কন্ঠ