ঢাকা | বঙ্গাব্দ

বিয়াঘাট ইউনিয়ন পরিষদে জিআর চাল বিতরণের উদ্বোধন করলেন মাহমুদুজ্জামান সোহাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
বিয়াঘাট ইউনিয়ন পরিষদে জিআর চাল বিতরণের উদ্বোধন করলেন মাহমুদুজ্জামান সোহাগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের গুরুদাসপুর উপজেলার ২ নম্বর বিয়াঘাট ইউনিয়ন পরিষদে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজের বিশেষ বরাদ্দের আওতায় ২০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল হান্নান, গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান, যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মইনুদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি ও যুবদল নেতা মো. ইসাফিল হোসেন শেখ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, গুরুদাসপুর পৌর বিএনপির সদস্য মো. মিলন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তোহা রহমান, বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম সান্ত, গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোসাম্মৎ নাসিমা হক, উপজেলা যুবদলের সদস্য মো. জিয়াউল হক জিয়াসহ বিয়াঘাট ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ২০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের প্রত্যেককে ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ