ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে নবাগত ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
ঈশ্বরগঞ্জে নবাগত ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার  (১৩ সেপ্টেম্বর)  মাগরিবের পর   ঈশ্বরগঞ্জ থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ওসি সাজ্জাদ রোমানকে ঈশ্বরগঞ্জ থানায় স্বাগত জানান এবং নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
এ সময় তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গুরুত্বপূর্ণ। নবাগত ওসির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

নবাগত ওসি সাজ্জাদ রোমান সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন

 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব মনিরুজ্জামান হুজাইফা ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানউল্লাহ, সদস্য রাফিউল ইসলাম 
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান জয়,আরো উপস্থিত ছিলেন  
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক তানিম হাসান ও ইসলামপুর ক্যাম্পাস  প্রতিনিধি বাকিবিল্লাহ,



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের