স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজ ও সর্বস্তরের জনগণকে মাদক থেকে বাচানোর অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ লিটন সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৩/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত্রি ২৩.১৫ ঘটিকার সময় শিবগঞ্জ পৌরসভাধীন সেলিমাবাদ দেওয়ান জায়গীর গ্রামস্থ আসামী রিপন আলী এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী আধা পাঁকা ছাপড়া শয়ণঘরে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিপন আলী (৩৭), পিতা মোঃ সাহাদুল শেখ, মাতা মোসাঃ রোজিনা বেগম, সাং-সেলিমাবাদ দেওয়ান জায়গীর, শিবগঞ্জ পৌরসভা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে নেশা জাতীয় ০৮ (আট) পিচ “ফেনারমিন মেলিয়েট ও বুপ্রিনরফিন হাইড্রোক্লোরাইড”মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য এ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকমুক্ত জীবন উপহার দিতে পুলিশকে তথ্য দিন। আপনার পরিচয় গোপন থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ