স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ক-সার্কেল, রংপুরের উদ্যোগে রংপুর জেলার কোতয়ালী থানাধীন মহাদেবপুর তেলিপাড়া ও গোকুলপুর চওড়াপাড়ার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কোতয়ালী, রংপুর জনাব মোঃ দুলাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২ জন আসামিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় আসামিকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থাৎ দুই আসামির কাছ থেকে মোট ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ