ঢাকা | বঙ্গাব্দ

মোহনপুরে নারীকে মারধরের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
মোহনপুরে নারীকে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসা শেষে ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের বিরুদ্ধে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী বানেছা বেগম (৫১) মোহনপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে বানেছা বেগম বাড়ির সামনে শিশু আব্দুল্লাহকে নিয়ে বের হলে একই গ্রামের মৃত মুনছুরের ছেলে আব্দুল মান্নান তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজের কারণ জানতে চাইলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে স্থানীয়রা আহত বানেছা বেগমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্বের হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ