ঢাকা | বঙ্গাব্দ

ডিএনসির অভিযানে সোনাতলায় গাঁজা-টাপেন্টাডলসহ ২ জন গ্রেপ্তার,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ডিএনসির অভিযানে সোনাতলায় গাঁজা-টাপেন্টাডলসহ ২ জন গ্রেপ্তার,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গড়ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও ১টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনাতলা উপজেলার গড়ফতেপুর এলাকার মোঃ সেলিম (৩০) ও মোঃ আতিক হাসান (২৮)।
পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মোঃ সেলিমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ আতিক হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট