ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৭৬ মামলা ও ৩৬ যানবাহন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৭৬ মামলা ও ৩৬ যানবাহন আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার : সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত এবং আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমন্বিতভাবে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৭৬টি মামলা করা হয়েছে।
এ ছাড়া আইন লঙ্ঘনের দায়ে ৩৬টি যানবাহন আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!

দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!