ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় বিকট শব্দের মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
নওগাঁয় বিকট শব্দের মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নওগাঁয় বিকট শব্দের মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

নিউজ ডেক্স : পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ শহরে বিকট শব্দ সৃষ্টিকারী ও শব্দদূষণকারী মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং মোটরসাইকেলের অবৈধ পরিবর্তন বন্ধে এ অভিযান চালানো হয়।
আজ বুধবার (২৬ আগস্ট) নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন মোটরসাইকেলগুলোকে থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা করা হয়।
অভিযানকালে একটি মোটরসাইকেলে অবৈধভাবে সংযোজন করা উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার শনাক্ত করা হয়। পরে মোটরসাইকেলটির অবৈধ সাইলেন্সার খুলে ফেলা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ট্রাফিক পুলিশ জানায়, বর্তমানে অনেক মোটরসাইকেলে স্বাভাবিক সাইলেন্সারের পরিবর্তে বিকট শব্দ সৃষ্টিকারী অবৈধ সাইলেন্সার বা পরিবর্তিত যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। এসব মোটরসাইকেল চলাচলের সময় অতিরিক্ত শব্দ সৃষ্টি করে পথচারী, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগীসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি এ ধরনের শব্দদূষণ পরিবেশের জন্যও ক্ষতিকর।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোটরসাইকেলে অবৈধভাবে পরিবর্তন করে উচ্চ শব্দ সৃষ্টি করা হলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুধু বিকট শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার নয়, ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালানো, অতিরিক্ত গতি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধেও প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে।
জেলা ট্রাফিক বিভাগ আরও জানায়, সড়কে দুর্ঘটনা কমানো এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে তরুণ মোটরসাইকেল চালকদের মধ্যে বেপরোয়া গতি ও মোটরসাইকেলের অবৈধ পরিবর্তনের প্রবণতা রোধে নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয়রা। তাদের মতে, শহরের ব্যস্ত সড়কে হঠাৎ বিকট শব্দে মোটরসাইকেল চলাচলের কারণে অনেক সময় পথচারী ও অন্যান্য যানবাহনের চালকরা আতঙ্কিত হয়ে পড়েন। ফলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে শব্দদূষণ কমার পাশাপাশি সড়কে শৃঙ্খলাও আরও বাড়বে বলে মনে করছেন তারা।
জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—মোটরসাইকেলে অবৈধভাবে উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার বা কোনো যন্ত্রাংশ সংযোজন না করতে। একই সঙ্গে নির্ধারিত গতিসীমা মেনে মোটরসাইকেল চালানো, চালক ও যাত্রীর নিরাপত্তায় হেলমেট পরিধান করা এবং সব ধরনের ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ট্রাফিক আইন মেনে চলুন, নির্ধারিত গতিতে মোটরসাইকেল চালান, হেলমেট পরিধান করুন এবং নিজে নিরাপদ থাকুন—অন্যকেও নিরাপদ রাখুন।’
জনসাধারণের নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি