ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সন্দেহে হোছাইন নামে এক কিশোর আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
কচুয়ায় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সন্দেহে হোছাইন নামে এক কিশোর আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728



মোঃ রায়হান মিয়া
 কচুয়া চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং সন্দেহে হোছাইন নামে এক কিশোরকে আটক করেছে কচুয়া থানা পুলিশ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন-এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নোমান হোসেন, এসআই (নিরস্ত্র) সোহেল খান ও এ এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কিশোর গ্যাং সন্দেহে মোহাম্মদ হোছাইন (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়। হোছাইন বাড়ি উপজেলার শ্রীরামপুর এলাকায়। পরে থানার রেকর্ডপত্র যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। এ প্রেক্ষিতে তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয় এবং তাকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়। পাশাপাশি তাকে রাতের বেলায় অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার বিষয়ে সতর্ক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, কিশোর অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন