ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক কমিটি ঘোষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক কমিটি ঘোষণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন শাখার জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফুলবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
 
ঘোষিত কমিটিতে উলিউর রহমানকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত এ আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দায়িত্ব পালন করবে।
 
কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মো. লতিফ মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. মানিক মিয়া, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মো. স্বাধীন মিয়া, সদস্য সচিব মো: খোরশেদ আলম,  মির্জু পাটোয়ারী, আলম মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
 এ সময় জাতীয় সেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মো: স্বাধীন মিয়া বলেন, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে নবগঠিত কমিটিকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সমাজসেবা, মানবিক কার্যক্রম এবং জনসম্পৃক্ত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার আহ্বান জানান তারা।
 
নবনিযুক্ত আহ্বায়ক উলিউর রহমান ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম সংগঠনের কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। কাশিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে সুসংগঠিত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সম্পৃক্ত করার পাশাপাশি জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’