ঢাকা | বঙ্গাব্দ

পলাশে কলাবোঝাই মিনি ট্রাকের দুর্ঘটনা: গাছের সঙ্গে ধাক্কায় হেলপার আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
পলাশে কলাবোঝাই মিনি ট্রাকের দুর্ঘটনা: গাছের সঙ্গে ধাক্কায় হেলপার আহত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):
 
নরসিংদীর পলাশে কলাবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ভোর আনুমানিক চারটার দিকে পলাশ-চরসিন্দুর সড়কের চরসিন্দুর বাজারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কলাবোঝাই একটি দ্রুতগামী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শুশাঙ্ক কুমার শীল জানান, ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, আহত হেলপার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম বা পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট