ঢাকা | বঙ্গাব্দ

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জাওয়ান উদ্দিন, কক্সবাজার 

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ি থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ খোদাইবাড়ি মোস্তাক স্পোর্টস জোনের পাশে মীর আলমাস স্টোরে অভিযান চালায় পুলিশ। এসময় ৬০০ পিছ ইয়াবাসহ আব্দুল মালেক নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি চৌফলদন্ডি ইউনিয়ন মাইজপাড়া এলাকার মীর আহমদের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। যার নং ০২/২১। ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদক বিরুধী অভিযান অভ্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর