ঢাকা | বঙ্গাব্দ

যশোরে ২৯০ কিলোমিটারে ২.৯০ লাখ বৃক্ষরোপণ, বাড়ছে সবুজের পরিধি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
যশোরে ২৯০ কিলোমিটারে ২.৯০ লাখ বৃক্ষরোপণ, বাড়ছে সবুজের পরিধি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিবেদক
পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও খালের তীর সংরক্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে যশোরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে সামাজিক বন বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরে জেলার বিভিন্ন সড়ক, নদী ও খালের তীরসহ বিস্তীর্ণ এলাকায় এ কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৯০ হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে।
যশোর সামাজিক বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলার প্রায় ২৯০ স্ট্রিপ কিলোমিটার এলাকায় এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে ১০০ ও ১৯০ স্ট্রিপ কিলোমিটার—এই দুই ধাপে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হচ্ছে।
সম্প্রতি জেলার বিভিন্ন নদী ও খালের পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এর মধ্যে চিত্রা নদীর পাড়ে ২০ হাজার, হরিহর নদীর পাড়ে ৫ হাজার, কপোতাক্ষ ও ভৈরব নদীর পাড়ে ২৫ হাজার এবং শার্শার বিভিন্ন খালের পাড়ে ৩০ হাজার চারা রোপণ করা হচ্ছে। এছাড়া ঝিকরগাছার কপোতাক্ষ নদীর পাড়সহ জেলার অন্যান্য এলাকায়ও বিপুলসংখ্যক চারা রোপণ করা হয়েছে।
পরিবেশের বৈচিত্র্য ও স্থানীয় জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্রজাতির গাছ নির্বাচন করা হয়েছে। রোপণ করা গাছের মধ্যে রয়েছে—মেহগনি, চিকরাশি, সেগুন, অর্জুন, কদম, শিশু, জামরুল, বাঁশ, বট, ইউক্যালিপটাস, শাল, আম, কাঁঠাল, নিম, হরীতকী, আমলকী, খয়ের, কৃষ্ণচূড়া ও বকুলসহ নানা প্রজাতির গাছ।
সামাজিক বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন জেলার সবুজায়ন বাড়বে, অন্যদিকে নদী ও খালের তীরের মাটি ক্ষয় রোধে সহায়তা করবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও এ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যশোর সামাজিক বন বিভাগের রেঞ্জার মিজানুর রহমান বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে যশোরের সবুজায়ন আরও বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। পাশাপাশি এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে রোপণ করা এসব গাছ ভবিষ্যতে যশোরের প্রাকৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। নদী ও খালের তীরে সবুজ বেষ্টনী গড়ে ওঠার পাশাপাশি জেলার সৌন্দর্যও বৃদ্ধি পাবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’