ঢাকা | বঙ্গাব্দ

তানোর পৌরসভার মুন্নাপাড়ায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
তানোর পৌরসভার মুন্নাপাড়ায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

রাজশাহীর তানোর পৌরসভার মুন্নাপাড়া এলাকায় ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তিনি মুন্নাপাড়া এলাকার বাসিন্দা মোঃ সাইদুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত সেখানে ছুটে আসেন। 

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

 স্থানীয়দের ধারণা, মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

এ বিষয়ে তানোর থানার পুলিশ জানায়, ঘটনাটি একটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন