ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরের রাজৈরে পৃথক অভিযানে ১৬৫ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
মাদারীপুরের রাজৈরে পৃথক অভিযানে ১৬৫ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


স্টাফ রিপোর্টার।

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে মোট ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ । এ সময় এক সহযোগী পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার একটি টিম উপজেলার পূর্ব-স্বর মঙ্গল এলাকায় অভিযান চালায়।  এ সময় এনামুল ফ্লাশ এন্ড আনলক পয়েন্ট নামে একটি মোবাইল সার্ভিসিং দোকানের সামনে থেকে মো. এনামুল মীনা (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সহযোগী মো. তুরান (২৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০০ পিস ইয়াবা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ফলে এ অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা জব্দ করা সম্ভব হয়। আটক এনামুল মীনার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পশ্চিম লখন্ডা এলাকায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই দিনে রাতে রাজৈর পৌরসভার সানেরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে বেজের কান্দি গ্রামের ইদ্রিস শেখের ছেলে রুবেল শেখকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের আজ শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ বলেন,মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে