আরিফুল ইসলাম,তানোর(রাজশাহী)উপজেলা প্রতিনিধি:
পবিত্র রমজান মাসকে ঘিরে রাজশাহীর তানোর উপজেলা জুড়ে যেন প্রকৃতির মাঝে ইফতারের এক ভিন্নধর্মী উৎসবের আমেজ দেখা যাচ্ছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে অনেকেই খোলা আকাশের নিচে আনন্দঘন পরিবেশে ইফতার করছেন।
উপজেলার বিভিন্ন রাস্তা, মাঠ, পুকুর পাড় ও খোলা জায়গায় দলবদ্ধভাবে ইফতার করতে দেখা যাচ্ছে রোজাদারদের। বিশেষ করে তানোর ব্রিজ এলাকাতেও প্রতিদিন বিকেল থেকেই জমে উঠছে ইফতারের আয়োজন।
স্থানীয়রা জানান, রমজানের এই সময়ে পরিবারের সদস্য, ভাই-বোন, বন্ধু ও স্বজনদের সঙ্গে একত্রে প্রকৃতির সান্নিধ্যে ইফতার করার আনন্দই আলাদা। ইফতারের পর এক কাপ চা, হাসি-ঠাট্টা ও খুনসুটিতে মেতে ওঠেন সবাই। এতে করে রোজার ক্লান্তি যেমন দূর হয়, তেমনি পারস্পরিক সম্পর্কও আরও দৃঢ় হয়।
সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও পবিত্র রোজার আবহ—এই দুইয়ের মিলনে তানোরের বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন যেন এক অনন্য সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে। এমন দৃশ্য অনেক সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এলাকাজুড়ে সৃষ্টি করেছে উৎসবমুখর।
দৈনিক চেতনার কন্ঠ