ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কতৃক ৫০ পিচ ইয়াবা সহ একজন গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কতৃক ৫০ পিচ ইয়াবা সহ একজন গ্রেফতার। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিল সরদার (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় গত ৭ আগস্ট রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নওগাঁ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, নওগাঁ সদর থানার দেবিদার থেকে ফতেহপুরগামী সড়কের পাশে জনৈক বক্করের বাড়ির সংলগ্ন বিবির পুকুরপাড়ে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে ডিবি পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দলের সদস্যরা তাকে আটক করেন।

পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। তিনি সাকিল সরদার (৩৩), পিতা—বাবুল সরদার, সাং—টেপাগাড়ী, থানা ও জেলা—নওগাঁ বলে জানান।

পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে সাকিল সরদারের দেহ তল্লাশি করা হয়।
 এ সময় তার পরিহিত হাফ প্যান্টের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার সাকিল সরদারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ