মোঃ রায়হান মিয়া
কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা জাকির হোসেন এবং ফজলে রাব্বী মৃধার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
রাশেদা বেগম হীরা বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল। বক্তারা বলেন, জনগণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের প্রধান, পৌর মহিলা দলের সভাপতি রুজিনা আক্তার, সাবেক ছাত্রনেতা বারাকাত প্রধান ভুলো, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সৌদি আরব প্রবাসী জিয়াউল হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং শতাধিক মহিলা।
নেতারা বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে এই ধরনের গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক চেতনার কন্ঠ