ঢাকা | বঙ্গাব্দ

কালিয়াকৈরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
কালিয়াকৈরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মিন্টু মিয়া,স্টাফ রিপোর্টার,

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার সময় অজ্ঞাত এক গাড়িচাপায় মাহমুদা আক্তার নামে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহমুদা আক্তার উপজেলার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই শিক্ষিকা ২৬ শে মার্চের প্রস্তুতি নেওয়ার জন্য কালিয়াকৈর উপজলার লতিফপুর থেকে অটোরিকশা যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বাসস্ট্যান্ড দিয়ে সরকারি টান সূত্রাপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। 
স্থানীয়রা এ সময় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদটি ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তার মৃত্যুতে উপজেলার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের মাঝে চলছে শোকের মাতম।কালিয়াকৈর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এ রকম মৃত্যু আসলে মেনে নেওয়া যায়না। আমরা সবাই এ ঘটনায় মর্মাহত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন