ঢাকা | বঙ্গাব্দ

কচাকাটায় জামায়াত–শিবিরের বিশাল নির্বাচনী গণমিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
কচাকাটায় জামায়াত–শিবিরের বিশাল নির্বাচনী গণমিছিল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের কচাকাটায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে প্রায় দুই সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে কচাকাটা বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি সমাবেশস্থলে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক। তিনি বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি আগামী ৪ তারিখ কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য আমীরে জামায়াতের গুরুত্বপূর্ণ সমাবেশে সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
বক্তব্য শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সাফল্য কামনায় দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য