ঢাকা | বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত‍্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান জামাল মিয়া গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত‍্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান জামাল মিয়া গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

আজ ০৯জানুয়ারী ২০২৬ ইং বেলা আনুমানিক দেড় ঘটিকায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর পূর্বপাড়া নামক স্থান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নাসিরনগর আর্মি ক‍্যাম্প কমান্ডার মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল যৌথ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত হত‍্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান জামাল মিয়াকে (৫১) কে গ্রেপ্তার করে। সেনাবাহিনীর নেতৃত্ব যৌথবাহিনী কর্তৃক হত্যা মামলার আসামী আটক এবং যৌথ বাহিনীর টহল পরিচালনা করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে বলে বলে জানা যায়। 
যৌথ বাহিনী কর্তৃক আটককৃত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান জামাল মিয়া পূর্বপাড়া হরিপুর গ্রামের আবুলাল মিয়া (৫৫) পিতাঃ দুনু মিয়া কে হত্যা করার মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।
আসামির নাম ও স্থায়ী ঠিকানা,
নাম: মো: জামাল মিয়া (৫১) পিতা: মৃত তোতা মিয়া, গ্রাম: হরিপুর (পূর্বপাড়া) পো: হরিপুর থানা নাসিরনগর, জেলা: ব্রাক্ষণবাড়ীয়া।
আসামিকে যৌথবাহিনী গ্রেফতারের পর নাসিরনগর থানায় হস্তান্তর করেছে। নাসিরনগর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ