ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে উপজেলা মডেল মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2026 ইং
রাজৈরে  উপজেলা মডেল মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

একুশে মার্চ রোজ শনিবার সকাল আটটার সময় রাজৈর উপজেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার সকাল আটটার সময় দুইদিন যাবত বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূলে না থাকাই পবিত্র কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ার কারণে বিশাল আকারে দ্বিতল ভবন রাজৈর উপজেলা মডেল মসজিদে হাজারো মুসল্লিদের সমন্বয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে  ইনশাল্লাহ।
ঈদুল ফিতর নামাজ মাদারীপুর ২ আসনে সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়ার অনুপস্থিতিতে এমপি সাহেবের পক্ষ থেকে রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু স্বাগতম বক্তব্য রাখে । উক্ত ঈদুল ফিতর নামাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ নিয়াজ শিশির।
ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করেন রাজৈর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা মোঃ বেলাল হোসেন। 
আরো উপস্থিত ছিলেন মোঃ মহসিন ফকির, এডভোকেট মোঃ মফিজুর শেখ, সাবেক রাজৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুবকর ছিদ্দিক,ও ধর্ম প্রান মুসলিম উম্মাহ । আরও ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ, ও সকল শ্রেনীর ধর্ম প্রান মুসলমান। নামাজ আদায় শেষে সকল মুসলিম উম্মাহ একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধন রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কোলাকুলিতে লিপ্ত হয়, এতে করে একে অপরের ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স