ঢাকা | বঙ্গাব্দ

কচাকাটায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
কচাকাটায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মনিরুল ইসলাম কচাকাটা।

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ নুরনবী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) বিকেলে কচাকাটা ইউনিয়নের ব্যাপারীটারী এলাকায় ইয়াকুব আলীর বাড়ির উত্তরে একটি ফাঁকা স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জালিরচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নুরনবীর কাছ থেকে কোমরে রাখা অবস্থায় ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১, তারিখ: ০১-০৪-২০২৬)।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু