ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ তিন যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ তিন যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা-এ পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবা ও ১৯ পুরিয়া হেরোইনসহ তিন যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার (১৭ মে) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়,
 উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ধুলিয়াকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (২৬)-কে ১৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এদিকে, একইদিন সন্ধ্যার পর পৌর শহরের জাবেদ শপিং সেন্টারের পাশে এএসআই জাকির হোসেনের নেতৃত্বে সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এসময় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪২)-এর কাছ থেকে ১৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। একই ঘটনায়

 মোটরসাইকেল চালক দড়িপাচাশী গ্রামের শাহ নেওয়াজের ছেলে সোহেল মিয়াকেও আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল