ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে বিএডিসির দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
গুরুদাসপুরে বিএডিসির দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি 
এস এম পারভেজ তালুকদার,

  নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. রাফিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান এবং সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান রাসেলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান।

প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, মোট ৩০টি ব্যাচে পর্যায়ক্রমে ১ হাজার ২০০ জন কৃষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আরও লাভবান হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ