ঢাকা | বঙ্গাব্দ

১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেয়ার প্রতিবাদে চাঁপই’র শিক্ষার্থীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেয়ার প্রতিবাদে চাঁপই’র শিক্ষার্থীদের ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া, 
কচুয়া( চাঁদপুর) প্রতিনিধি।

উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ- কচুয়া - গৌরিপুর আঞ্চলিক মহাসড়কে সড়কের মাছের আড়ৎ চৌরাস্তা মোড়ে ২ ঘন্টা সড়ক অবরোধ ও  বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম অনুযায়ী, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত। সম্প্রতি এই পদে বিএসসি ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাবনা আসার পর থেকেই দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবি,  ৩৩ পার্সেন্ট কোটা সংরক্ষণের এই প্রস্তাব বাস্তবায়ন হলে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের পথ সংকীর্ণ হবে এবং কারিগরি শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে। চুর পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: মাহবুব এ এলাহী বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষায়িত। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক এবং আমাদের পেশাগত অস্তিত্বের ওপর আঘাত। যতক্ষণ পর্যন্ত এই গণবিরোধী প্রস্তাব বাতিল না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। সকচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল ইসলাম বলেন, তোমাদের একটি ভালো ভবিষ্যৎ আছে, ওই ভবিষ্যতের চিন্তায় হয়তো বা আমরা এখানে এসেছি। তোমাদের যদি ন্যায্য দাবি হয় তাহলে আমরা সরকার পক্ষকে বলব। তারমানে এই না রাস্তা অবরোধ করে তোমরা সড়ক ও  বিক্ষোভ করবে। তোমাদের পক্ষে পুলিশ প্রশাসন রয়েছে। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে "উই ওয়ান্ট জাস্টিস, অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ফিরিয় দাও" এমন নানা স্লোগান শোনা যায়।কারিগরি শিক্ষাকে ধ্বংস করার লক্ষ্যেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। তারা অনতিবিলম্বে এই প্রস্তাব বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য এই পদের পূর্ণ নিশ্চয়তা দাবি জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ