স্টাফ রিপোর্টার ।
২৬ জানুয়ারী রোজ সোমবার সকাল ১০ টার সময় বিদ্যালয়ের নিজ মাঠে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ব্যাজ পরিয়ে বরণ করে নেয় অএ বিদ্যালয়ের স্কাউট দল । জাতীয় পতাকা জাতীয় সংগীতের মধ্যে উত্তোলনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অনিল কুমার ধর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।
প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অনিল কুমার ধর ।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ অতিথি রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির ।
এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, চেয়ারম্যান বদর পাশা ইউনিয়ন মোঃ গোলাম ফারুক হাওলাদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবু ননী গোপাল, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক, অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী প্রাণবন্ত করে তোলেন।
দৈনিক চেতনার কন্ঠ