বাবার স্মৃতি, ভালোবাসা ও মুক্তির অপেক্ষায় আবেগাপ্লুত মেয়ে
বাংলা নাটক ও চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম আসাদুজ্জামান নূর। ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেওয়া এই কিংবদন্তি অভিনেতার ৮০তম জন্মদিনে বাবাকে কাছে না পেয়ে আবেগঘন খোলা চিঠি লিখেছেন তাঁর মেয়ে সুপ্রভা তাসনিম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে বাবার সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি, তাঁর মানবিক কর্মকাণ্ড এবং বাবাকে ফিরে পাওয়ার আকুতি তুলে ধরেছেন তিনি।
চিঠিতে সুপ্রভা জানিয়েছেন, জনপ্রিয় অভিনেতা হয়েও আসাদুজ্জামান নূর কখনো ভক্তদের অবহেলা করতেন না। ক্লান্ত থাকলেও ধৈর্য ধরে অটোগ্রাফ দিতেন, হাসিমুখে ছবি তুলতেন। কারণ, তিনি বিশ্বাস করতেন, একজন শিল্পীর জনপ্রিয়তা ও পরিচিতির পেছনে দর্শক-ভক্তদের অবদান সবচেয়ে বেশি।
অভিনয়ের পাশাপাশি মানুষের কল্যাণেও নীরবে কাজ করেছেন আসাদুজ্জামান নূর। নীলফামারীতে নার্সিং কলেজ ও কারিগরি প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠা, বিনামূল্যে চিকিৎসাশিবির আয়োজন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা
দৈনিক চেতনার কন্ঠ