ঢাকা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে চালক হত্যা: মনোহরগঞ্জের অটোগ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
নাঙ্গলকোটে চালক হত্যা: মনোহরগঞ্জের অটোগ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আটিয়াবাড়িতে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ছিনতাই হওয়া অটোরিকশাটি পাশের মনোহরগঞ্জ উপজেলার মুন্সিরহাট বাজারের একটি অটোগ্যারেজ থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
খুবেই গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল এক অভিযান চালিয়ে মুন্সিরহাট বাজারের ‘সেলিম অটোগ্যারেজ’ থেকে নিহত চালকের অটোরিকশাটি উদ্ধার করে।
এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি নিজ গ্যারেজে লুকিয়ে রাখার অভিযোগে গ্যারেজ মালিক মোঃ সেলিমকে আটক করেছেন পুলিশ।
পুলিশ জানিয়েছে, অটোরিকশাটি উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত আরও এগিয়ে যাবে। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে এবং থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি