মোঃ রনি রজব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং অবৈধ নেশাজাতীয় বিভিন্ন ব্যান্ডের সিরাপ উদ্ধার করেছে( এসআরবি) -৫, রাজশাহী (সিপিএসসি)।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(০১নভেম্বর) রাত সাড়ে ১০ :৩০ ঘটিকায় এসআরবির একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রাম এলাকায় একটি আম বাগানের ভেতর অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল কফ রিলিফ (Coff Relief), ৯৬ বোতল ফায়ারডিল (Firedyl) এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে এসআরবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানিরা সটকে পড়ায় কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা সম্ভব হয়নি।
(এসআরবি)-৫ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে (এসআরবির)- জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে বলে নিশ্চিত করেছে (এসআরবি) -৫ ।
দৈনিক চেতনার কন্ঠ