মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা
স্টাফ রিপোর্টার।
মাদারীপুরের রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজৈর উপজেলা অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজৈর উপজেলার সকল দপ্তরের কর্মরত কর্মকর্তা বৃন্দ, সম্ভাব্য প্রিজাইডিং অফিসার ও সহযোগী প্রিজাইডিং অফিসারগণ অংশগ্রহণ করেন।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক, জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ, রাজৈর ক্যাম্প কমান্ডার শেখ মোনায়েম জাভেদ সারজিল, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার শুভ্র চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোঃ শামীম আকতার, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমীন বেপারী প্রমুখ।
সভায় আগত অতিথিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব, আচরণবিধি ও করণীয় বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা দেন। তারা নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতার ওপর গুরুত্বারোপ প্রশ্ন উত্তর করেন।
এ সময় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ