ঢাকা | বঙ্গাব্দ

মশাল মিছিল করে বিপাকে ৪ প্রার্থী: ৪ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
মশাল মিছিল করে বিপাকে ৪ প্রার্থী: ৪ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ নিজাম উদ্দীন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজন স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির ১ম আদালতের দায়িত্বপ্রাপ্ত জেলা যুগ্ম ও দায়রা জজ মো. কাউছার আলম এই আদেশ জারি করেন।
 শোকজ প্রাপ্ত প্রার্থীগণ: ১. মো. খালেদ সাইফুল্লাহ সোহেল (বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী) ২. রেজাউল করিম খান চুন্নু ৩. মো. মাসুদ হিলালী ৪. মো. রুহুল হোসাইন
আদালতের নোটিশ অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা পৌনে আটটার দিকে ওই প্রার্থীগণ ও তাঁদের সমর্থকরা জেলা শহরের পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে প্রায় এক হাজার মানুষের একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের মুক্তমঞ্চে গিয়ে পথসভায় মিলিত হয়।
এই কর্মকাণ্ড “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫”-এর নিম্নোক্ত ধারাগুলোর সুস্পষ্ট লঙ্ঘন বলে গণ্য হয়েছে:
বিধি ৬ (গ) ও (ঘ): জনসভা ও মিছিল সংক্রান্ত বিধি নিষেধ।
বিধি ৯ (খ): আলোকসজ্জা বা মশাল মিছিল সংক্রান্ত বিধি।
 আদালতের নির্দেশনা বিধি ভঙ্গের দায়ে কেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছে আদালত। অভিযুক্তদের আগামী ৪ জানুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ১১টায় সংশ্লিষ্ট আদালতে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
"সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই শোকজ নোটিশ সেই কঠোর অবস্থানেরই প্রতিফলন।"নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর