নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩ নং নাচোল সদর ইউনিয়ন পরিষদের খেসবা গ্রামে গতকাল সকাল ৯:০০ ঘটিকার সময় ও রাত ২:৩০ মিনিটের দিকে ঘটনা ঘটায় এলাকার বাসিন্দা রায়হান সহ কয়েকজন দুর্বৃত্তরা। এলাকাবাসির সুত্রে জানা যায়, ৯ মাস ধরে পুকুরে মামলা চলমান ও ১৪৪ ধারা জারি করা আছে,অত্র পুকুরে উভয় পক্ষকে বলা হয়েছে যাতে করে কারো উপর কোন প্রভাব না পড়ে, এতে আদালতের আইনের চরম সীমালঙ্ঘন করেছে রায়হান ও তার পরিবার সহ দুর্বৃত্তরা, এ বিষয়ে সহকারী ভূমি কমিশনার রাজিয়া সুলতানা বলেন, তাদের লিজের সময় শেষ হওয়ার কারনে নেননি পদক্ষেপ কিন্তু নিম্ন আদালতে অভিযোগ দায়ের চলমান থাকা সত্বেও আইনের অবমাননা করেছেন রায়হান। নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল মাহাতো বলেন এ বিষয়ে অবগত করেছি, উভয়ের সাথে বসতে চাইলে, রায়হান না বসার কথা এরিয়ে যান। বিভিন্ন হুমকি ও গালিগালাজ করতে থাকে বিবাদী পক্ষকে। মুলত বিবাদী পক্ষ আইনের প্রতি সম্মান দেখিয়ে এখন কোন পদক্ষেপ নেননি। তিনি উচ্চ প্রশাসনের সহযোগিতা সহ এ বিষয়ের সুরতহাল প্রতিবেদন চাইছেন,কিন্তু উপজেলা প্রশাসনের নেই কোন পদক্ষেপ।
দৈনিক চেতনার কন্ঠ