ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
-
নিউজ প্রকাশের তারিখ :
Sep 10, 2026 ইং
ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
(স্টাফ রিপোর্টার) মোঃ রনি রজব চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উপশাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দলদলী উত্তর ইউনিয়ন আয়োজনে (১০সেপ্টেম্বর) বৃহস্পতিবার খেলাটি অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলাহাট পূর্ব শাখার সম্মানিত সভাপতি হাবিবুল্লাহ, প্রধান আলোচ্যক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আঃ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়েত ইসলামী মোঃ মোরশালিন ৩ নং ওয়ার্ড সভাপতি। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তাদের নাম :পোলাডাঙ্গা ইসলামপুর আলিম মাদ্রাসা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১ নং ওয়ার্ড উপ শাখা ও ময়ামারী ৩ নং ওয়ার্ড উপশাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্মীরা উক্ত খেলায় অংশগ্রহণ করেন। উক্ত খেলায় ময়ামারী ৩ নং ওয়ার্ড উপশাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী লাভ করেন।
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক চেতনার কন্ঠ
কমেন্ট বক্স