শান্তা চৌধুরী
মাদারীপুর
মাদারীপুরের রাজৈরে ২৪ জানুয়ারি রাজৈর মডেল প্রেসক্লাবের আয়োজনে ইশিবপুর কুঞ্জ লতা পার্কে সাংবাদিকদের মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,আবৃতি র্যাফেল ড্র ও দুপুরে প্রীতিভোজের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শেষ হয় । দ্বিতীয় অধিবেশনে রাফেল ড্র এর মধ্য দিয়ে মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।
রাজৈরের মূলধারার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে রাজৈর মডেল প্রেসক্লাব । উপস্থিত ছিলেন রাজৈর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা মন্ডলী খন্দকার আব্দুল মতিন, অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু ,বাবু সুশান্ত, আরো উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি কাজি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইমদাদুল হক টুটুল বিশ্বাস এর উপস্থিতে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলা কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাজৈর কুঞ্জলতা পার্কে রাজৈর মডেল প্রেসক্লাবের উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়।
সকাল ১১ টা থেকে রাজৈরের বিভিন্ন প্রান্ত থেকে গণমাধ্যমকর্মীরা কুঞ্জলতা পার্কে জড়ো হতে থাকেন। আনন্দঘন পরিবেশে দিনভর মিলন মেলায় অংশ নেন অর্ধশতাধিক সাংবাদিক।
মিলন মেলায় উপস্থিত ছিলেন— দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্দুল মতিন (উপদেষ্টা), দৈনিক বর্তমানের সাংবাদিক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু (উপদেষ্টা), দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক সুশান্ত দত্ত (উপদেষ্টা), দৈনিক দিনকালের সাংবাদিক কাজী নজরুল ইসলাম, যুগান্তরের সাংবাদিক খোন্দকার রুহুল আমিন মুকুল, এশিয়ান টিভির অনাদি কুমার মন্ডল, আমার দেশ পত্রিকার ইমদাদুল হক টুটুল বিশ্বাস, আমার সংবাদ পত্রিকার মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা, চেতনার কন্ঠ পত্রিকার শান্তা চৌধুরী রানী,এস এম জাকির হোসেন ডাবলু, দৈনিক ভোরের পাতার সাজেদুল ইসলাম শাওন, দৈনিক স্বাধীন সময়ের নাজমুল কবীর, দৈনিক জনতার শহীদুল আলম টুকু, যায যায় দিানের প্রশান্ত কুন্ডু, আলোকিত জনপদের প্রকাশক সবুজ বালা, মেহেদী হাসান সোহেল, শাওন করিম, রূপালী বাংলার সুজন হোসেন রিফাত , রাকিবুল হাসান বাবুল, দৈনিক , সবুজ বাংলার জুয়েল, পরিমল চন্দ্র বনিক, মিহির লাল মৃধা, শাহালম রাব্বী, শামীম, আলী শেখ, মাহমুদুল, সোহেল শিকদার, বিপুল দাস, দেশ বাংলার বাতেনুজ্জামান জুয়েল, তৃতীয় মাত্রার জাহাঙ্গীর হাওলাদার, শেখ নাজমুল, শাহেন শাহ, নাঈম সহ অনেকে।
নাচ, গান ও আড্ডায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। দুপুরে আপ্যায়ন শেষে রাজৈর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন এবং স্বপ্ন রিটেইলিং সুপার শপের সৌজন্যে আকর্ষণীয় লটারির আয়োজন করা হয়। লটারির মাধ্যমে মোট ৬৬ টি পুরস্কার বিতরণ করা হয়।
গনমাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন এবং যে কোনো অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাবেন।
দৈনিক চেতনার কন্ঠ