এস এম পারভেজ তালুকদার
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নের খাদ্য অধিদপ্তরের আওতায়ধীন খাদ্য বান্ধব কর্মসূচি ডিজিটাল ডাটাবেইজ তালিকা অনুযায়ী মাসিক ১৫ টাকা কেজিতে চাল সুভিধাভোগী কার্ড ধারী মানুষের মাঝে বিতরণ করা হয়।
সরকারি নিয়োগ প্রাপ্ত ডিলারের নিজ পয়েন্টে এই চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, এসময় কাছিকাটা বাজারে ডিলার মোঃ আশরাফুল ইসলাম, উপস্থিত ছিলেন তার কার্ড সংখ্যা ৫৬১ টি, অপর দিকে কাছিকাটা বাজারের শেষ পয়োন্ট সরকারি নিয়োগের ডিলার মোছাঃ স্বর্ণা খাতুনের নিজ চাউলদেবার পয়েন্টে গিয়ে সকল মানুষের খোঁজ খবর নেন চেয়ারম্যান আব্দুল বারী, স্বর্ণা খাতুনের কার্ডের সংখ্যা ৫৭১ টি, মোঃ মাহবুব আলম, সরকারি নিয়োগের ডিলার তার কার্ডে সংখ্যা ৫৬৪,মশিন্দা শিকারপুর নিজ ডিলার পয়েন্টে সুবিধা ভোগী মাসিক কার্ডের ডিজিটাল ডাটাবেইজ তালিকার সকল মানুষের মাঝে ৩০ কেজি করে এই চাউল পেয়ে থাকেন।
এদিকে মশিন্দা শিকারপুর নিজ ডিলার পয়েন্টে মোঃ মাজেদুল ইসলামে কার্ডের সংখ্যা ৫৫৪ টি, সে খানেও গিয়ে সকল মানুষের খোঁজ খবর নিয়ে চাউলের শুভ উদ্বোধন করেন মোঃ আব্দুল বারী চেয়ারম্যান মশিন্দা ইউনিয়ন পরিষদ, এবং মানুষের সুবিধা ও অসুবিধা কথা শুনেন এবং মশিন্দা ইউনিয়ন পরিষদের পক্ষো থেকে সবাই কে ধন্যবাদ জানান।
একযোগে গুরুদাসপুর উপজেলার ৬ টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় ডিজিটাল ডাটাবেইজের সরকারি ডিলারদের মাধ্যমে এই চাউল বিতরণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ৩ নং খুবজীপুর ইউনিয়নের মোছাঃ মঞ্জুয়ার বেগমের কার্ড সংখ্যা ৬৩৬ টি বিলসা মোঃ শ্যামল হোসেন কার্ডের সংখ্যা ৬৩৬ টি
দৈনিক চেতনার কন্ঠ