প্রদীপ্ত চক্রবর্তী পটিয়া চট্টগ্রাম
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম– ১২ (পটিয়া )আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: এনামুল হক বলেছেন, ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে আওয়ামীলীগ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতো। কিন্তু বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি। ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি। বিএনপি সকল ধর্মের মানুষ তথা সকল নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। সবাই ঐক্যবদ্ধ থেকে ৩১দফা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সত্যিকারের একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব।
তিনি গতকাল পটিয়া সনাতনী নাগরিক কমিটির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মঠ ও মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম– ১২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির আাহ্ববায়ক খোরশেদ আলম বলেন, বিএনপি সব ধর্মের মানুষের জন্য কাজ করে। ধর্মীয় বিভেদ করে না, কোনো বিভাজন করে না। আসুন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়।
সভায় সভাপতিত্ব করেন পাঁচুরিয়া শ্রী তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ । সভায় বক্তব্য রাখেন জনাব শফিকুল ইসলাম চেয়ারম্যান ,তাপষ দে ,মান্না দেব , লিটু চৌধুরী প্রমুখ ।
দৈনিক চেতনার কন্ঠ