ঢাকা | বঙ্গাব্দ

বাগমারায় মব সৃষ্টিকারী চক্রের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
বাগমারায় মব সৃষ্টিকারী চক্রের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
বাগমারা প্রতিনিধি


বাগমারার যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মব সৃষ্টিকারী সংঘবদ্ধ একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ওই চক্র বিনা কারণে এলাকার বিভিন্ন অসহায় মানুষের উপর মব সৃষ্টি করে অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভুক্তভোগীরা সোমবার দুপুরে ভটখালী ব্রিজ সংলগ্ন ইটভাটা চত্বরে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 
সংবাদ সম্মেলনে ভটখালী গ্রামের ভুক্তভোগী বিশু আলী দাবি করেন, তিনি একজন ব্যবসায়ী। সম্প্রতি এলাকার চিহ্নিত মব সৃষ্টিকারী চক্রের কয়েকজন সদস্য তার কাছে মোট অংকের টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার জমিতে লাগানো ২০ টি ফলজ আম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে ফেলা হয়। এই ঘটনায় তিনি বাদী হয়ে শহিদ আলী, সাইফুল ইসলাম, নুর বক্স ও দুলাল হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করায় তাকে এবং তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ভটখালী চন্দ্রপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক নামে অপর এক ভুক্তভোগী অভিযোগ করেন জমিজমা নিয়ে বিরোধের জেরে মব সৃস্টিকারী চক্রের সদস্য সাইফুল ইসলাম কয়েক দিন আগে তাকে এবং তার ছেলেকে মারধর করে। এই ঘটনায় তিনি থানায় জিডি করায় মব সৃস্টিকারীদের হুমির কারণে এক সপ্তাহ ধরে তিনি বাড়িতে থাকতে পারছেন না। এছাড়াও সংবাদ সম্মেলনে ভটখালী গ্রামের জাহাঙ্গীর আলম, আবুল কাসেম, নূর মোহাম্মদ ও আব্দুল বারিকসহ একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করেন, মব সৃষ্টিকারী ওই চক্রের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করা হয়। তাদের বিরুদ্ধে কথা বলায় কয়েক দিন আগে মব সৃষ্টিকারী চক্রের সদস্য জামাল উদ্দিন গ্রামের ৮ জন সাধারণ মানুষের বিরুদ্ধে আদালতে হয়রানীমুলক একটি মামলাও করেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন

তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন