কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন সেলিম, কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, জাসাসের আহ্বায়ক নাজমুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।