পারভেজ তালুকদার
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
মোবাইল নাম্বার ০১৭২৪৩৮৭৮৩১
গুরুদাসপুর উপজেলার নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ২০০ জন শ্রমিকদের মধ্যে গুরুদাসপুর পৌর সভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর নিজ অর্থায়নে গুরুদাসপুর উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য দের মধ্যে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ বোনাস ১৮ মার্চ বুধবার সকাল ১১ টার সময় চাঁচকৈড় বাজার পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয় অফিসে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিবহন গুরুদাসপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল সামাদ গামা, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর পৌর বি এন পি, মোঃ মিজানুর রহমান মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বি এন পি, মোঃ রাঙা মোল্লা, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক, এছাড়াও গুরুদাসপুর পৌর বি এন পির সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্য উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেকটি পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে নগদ অর্থ হাতে তুলেদেন সাবেক মেয়র ও নাটোর জেলা বি এন পির অন্যতম সদস্য মোঃ মশিউর রহমান বাবলু।
দৈনিক চেতনার কন্ঠ