ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় কবরস্থানে মিলল ১৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
নওগাঁয় কবরস্থানে মিলল ১৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

নওগাঁর পোরশা থানায় একটি কথিত প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে অভিযান চালানো হয়। সংবাদের তথ্য অনুযায়ী, গ্রামের একটি পারিবারিক কবরস্থানের ভেতরে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সন্দেহভাজন একটি কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে বলে খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল রাত আনুমানিক ১১টার পর ঘটনাস্থলে পৌঁছে কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচ থেকে হিন্দুধর্মীয় দেবতার আদলে নির্মিত কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করে। পুলিশ জানায়, মূর্তিটির উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১৩৭ কেজি। উদ্ধার প্রক্রিয়ার সময় স্থানীয় কয়েকজনকে সাক্ষী রাখা হয় এবং আইনগত বিধি অনুসরণ করে আলামত জব্দ করা হয়। বর্তমানে মূর্তিটি পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। তবে এটি প্রকৃতপক্ষে কত পুরোনো এবং আদৌ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি প্রায় এক হাজার বছর আগের হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ব বিভাগের

মতামত নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন