ঢাকা | বঙ্গাব্দ

তানোর পৌরসভায় বিএনপির মনোনয়ন আলোচনায় ঢাবি শিক্ষার্থী মামুন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
তানোর পৌরসভায় বিএনপির মনোনয়ন আলোচনায় ঢাবি শিক্ষার্থী মামুন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আরিফুল ইসলাম তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়রপদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী হিসেবে ব্যতিব্যস্ত সময় পার করছেন তরুণ ও মেধাবী রাজনৈতিক মুখ আব্দুল্লাহ-আল-মামুন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন আদায়ে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, পথসভা, মতবিনিময় এবং নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। একই সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে জানান দিচ্ছেন নিজের প্রার্থীতার বার্তা।

পৌরসদরের গুবিরপাড়া মহল্লার বাসিন্দা মামুন তানোরের এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম এমরান আলী মোল্লার সুযোগ্য পুত্র। তাঁর পিতা ছিলেন তানোরের মাটি ও মানুষের নেতা, যিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই মেয়াদে সফলতার সাথে তানোর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জনগণের ভালোবাসায় বিপুল ভোটে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন। আজীবন জনগণের সেবা করেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পিতার সেই সুযোগ্য উত্তরসূরি হিসেবেই মামুন এখন তানোরের রাজনীতিতে হাল ধরেছেন।

পারিবারিক রাজনৈতিক আবহের পাশাপাশি আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষাজীবনেও অত্যন্ত মেধাবী। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় উভয় স্তরেই তিনি সাধারণ বৃত্তি লাভ করেন। এরপর রাজশাহী সরকারি মডেল স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরবর্তীতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৭ সালে বিএসএস (স্নাতক) এবং ২০১৮ সালে এমএসএস (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।

নিজের রাজনৈতিক ও নির্বাচনী ভাবনা প্রকাশ করে মামুন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছি। দলের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছি। এখন স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে তৎপর রয়েছি। আশা করি, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির কাণ্ডারি মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন মহোদয় এবং আমাদের দলের প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার যোগ্যতা ও পারিবারিক ত্যাগ বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন প্রদান করবেন।’

নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমি নিজেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখেছি। দল যদি আমাকে প্রার্থী হওয়ার সুযোগ দেয় এবং আমি মেয়র নির্বাচিত হতে পারি, তবে তানোর পৌরসভাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব। বিশেষ করে শিশু-কিশোর ও ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়ন, পর্যাপ্ত গণশৌচাগার ও ডাস্টবিন স্থাপন এবং পৌরসভার অসমাপ্ত রাস্তাঘাট, ড্রেন ও কালভার্ট পাকাকরণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।’

দলের প্রতি শতভাগ আনুগত্য প্রকাশ করে ঢাবির এই সাবেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দলীয় প্রধান তারেক রহমান কখনো দলের জন্য ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করতে ভুল করেননি, ভবিষ্যতেও করবেন না। আমি দলীয় মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে পারব বলে শতভাগ আশাবাদী। তবে দল যদি অন্য কাউকেও মনোনয়ন দেয়, আমি সসম্মানে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে রাজপথে জানপ্রাণ দিয়ে কাজ করে যাব, ইনশাল্লাহ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু